IPL 2026: ইনজুরির কারণে আইপিএলের প্রথম দুই সপ্তাহ মাঠের বাইরে ধোনি!

আইপিএল ২০২৬: ভক্তদের জন্য দুঃসংবাদ, মাঠের বাইরে ‘থালা’

আইপিএল ২০২৬ শুরু হওয়ার ঠিক মুখেই চেন্নাই সুপার কিংস (CSK) শিবিরে নেমে এল বড় ধাক্কা। ফ্র্যাঞ্চাইজির তরফ থেকে নিশ্চিত করা হয়েছে যে, দলের প্রাণভোমরা এমএস ধোনি কাফ মাসলের চোটে ভুগছেন। এই ইনজুরির কারণে আইপিএলের প্রথম দুই সপ্তাহ তিনি মাঠের বাইরে থাকতে পারেন বলে জানানো হয়েছে।

চেন্নাইয়ের অফিসিয়াল আপডেট

শনিবার আইপিএল ২০২৬-এর উদ্বোধনী দিনে চেন্নাই সুপার কিংস তাদের অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে এক বিবৃতিতে জানায়, ‘এমএস ধোনি বর্তমানে তার কাফ মাসলের চোটের জন্য রিহ্যাবিলিটেশনে রয়েছেন। যার ফলে, টাটা আইপিএল ২০২৬-এর প্রথম দুই সপ্তাহ তাকে ছাড়াই খেলতে হতে পারে। দ্রুত সুস্থ হয়ে ওঠো, থালা!’

ধোনির জায়গায় কে সামলাবেন উইকেটের দায়িত্ব?

ধোনির অনুপস্থিতিতে উইকেটকিপিংয়ের দায়িত্ব কে নেবেন, তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। নতুন সাইনিং সঞ্জু স্যামসন এই দায়িত্ব পাওয়ার ক্ষেত্রে এগিয়ে রয়েছেন। এছাড়া উর্বিল প্যাটেল এবং তরুণ কার্তিক শর্মাও বিকল্প হিসেবে দলে রয়েছেন। রুতুরাজ গায়কোয়াড়ের নেতৃত্বাধীন চেন্নাই সোমবার রাজস্থান রয়্যালসের বিপক্ষে নিজেদের অভিযান শুরু করবে।

চেন্নাইয়ের লক্ষ্য ঘুরে দাঁড়ানোর

গত বছর আইপিএলে খুব একটা ভালো সময় কাটেনি সিএসকের। মাত্র চারটি জয় নিয়ে পয়েন্ট টেবিলের তলানিতে শেষ করেছিল তারা। এবারের আসরে নতুন করে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছে দলটি। তবে ধোনির পাশাপাশি নাথান এলিসকেও ইনজুরির কারণে পুরো আসর থেকে হারিয়েছে সিএসকে, তার পরিবর্তে দলে এসেছেন স্পেন্সার জনসন।

সিএসকের সম্ভাব্য একাদশ (১২ জন):

  • সঞ্জু স্যামসন (উইকেটকিপার)
  • রুতুরাজ গায়কোয়াড় (অধিনায়ক)
  • আয়ুশ মাত্রে/উর্বিল প্যাটেল/সরফরাজ খান
  • শিবম দুবে
  • ডেওয়াল্ড ব্রেভিস
  • কার্তিক শর্মা
  • প্রশান্ত বীর
  • জেমি ওভারটন/আকিল হোসেন
  • ম্যাট হেনরি
  • নূর আহমেদ
  • খলিল আহমেদ
  • অংশুল কম্বোজ/রামকৃষ্ণ ঘোষ

এখন দেখার বিষয়, ধোনিকে ছাড়া আইপিএলের শুরুটা কতটা সফলভাবে করতে পারে চেন্নাই সুপার কিংস!

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *